Latest

Country

টাকাসহ নেতা আটক ‘ষড়যন্ত্র’: অভিযোগ জামায়াতপ্রার্থী দেলাওয়ারের

জাকির মোস্তাফিজ মিলু, ঠাকুরগাঁও
জাকির মোস্তাফিজ মিলু, ঠাকুরগাঁও

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬ ৪:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

ঢাকা থেকে ফেরার পথে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ নগদ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে আটকের ঘটনাকে ‘পরিকল্পিত হয়রানি ও গভীর ষড়যন্ত্র’ বলে অভিযোগ করেছেন ঠাকুরগাঁও-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও শহরের একটি চায়নিজ রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।

দেলাওয়ার হোসেন বলেন, বেলাল উদ্দিন প্রধান পেশায় শিক্ষক ও ব্যবসায়ী। ব্যক্তিগত ও ব্যবসায়িক কাজেই তিনি ঢাকায় গিয়েছিলেন এবং সঙ্গে থাকা টাকাগুলো সম্পূর্ণ বৈধ ও ব্যবসায়িক লেনদেনের অংশ। তার দাবি, ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কঠোর নিরাপত্তা ও তল্লাশি পেরিয়ে তিনি বিমানে উঠেছেন। সেখানে কোনো সমস্যা না হলেও সৈয়দপুরে অবতরণের পর পুনরায় আটক করা হয়েছে, যা পরিকল্পিত পদক্ষেপের ইঙ্গিত দেয়।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে ব্যাংক বন্ধ থাকায় ব্যবসায়িক প্রয়োজনে নগদ অর্থ বহন করা ছাড়া বিকল্প ছিল না। এ টাকা কোনোভাবে বিতরণ বা নির্বাচনী কাজে ব্যবহারের সময় তিনি ধরা পড়েননি। একজন ব্যক্তি কীভাবে নিজের বৈধ টাকা বহন করবেন, সেটি তার ব্যক্তিগত বিষয় বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে দেলাওয়ার জানান, তিনি ব্যক্তিগতভাবে বেলাল উদ্দিনের বাসায় গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেছেন। ঠাকুরগাঁওয়ে তার ‘সোনামণি’ নামে একটি গার্মেন্টস ব্যবসা রয়েছে এবং উদ্ধারকৃত অর্থ সেই ব্যবসারই অংশ।

এ সময় তিনি দাবি করেন, জব্দকৃত টাকার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। অবিলম্বে হয়রানি বন্ধ করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বেলাল উদ্দিন প্রধানের মুক্তি দেওয়ার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে স্থানীয় জামায়াত ও ১১ দলীয় জোটের নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

৩৬৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন