Latest

Country

পঞ্চগড়ে ভোটের প্রস্তুতি পরিদর্শনে সেনাবাহিনীর রংপুর ডিভিশন কমান্ডার

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের প্রক্রিয়া তদারকির জন্য পঞ্চগড়ে উপস্থিত হন বাংলাদেশ সেনাবাহিনীর রংপুর ডিভিশনের কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান।

আজ বুধবার দুপুরে তিনি হেলিকপ্টার যোগে পঞ্চগড় স্টেডিয়ামে অবতরণ করেন। এরপর তিনি পঞ্চগড় করতোয়া স্কুল ও দারুল উলুম মাদরাসার ভোট কেন্দ্র পরিদর্শন করেন এবং ভোট কেন্দ্রের পরিস্থিতি, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক সরেজমিন তদারকি করেন।

এসময় পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান, পুলিশ সুপার রবিউল ইসলাম, ২৯ বীর সেনাবাহিনীর মেজর আদনানসহ অন্যান্য কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।

পঞ্চগড়ে ভোট কেন্দ্র পরিদর্শনের মাধ্যমে মেজর জেনারেল কামরুল হাসান নির্বাচনের শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য সামরিক এবং নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি পুনরায় পর্যালোচনা করেছেন।

২৮১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন