Latest

Country

পটুয়াখালীতে কঠোর নিরাপত্তায় ভোটকেন্দ্রে পৌঁছালো সরঞ্জাম

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী

বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের ভোটকেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য ভোটগ্রহণের সকল সরঞ্জামাদি কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বিতরণ করা হয়েছে।

বুধবার সকাল থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আইন শৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে প্রিজাইডিং অফিসাররা তাদের নিজ নিজ কেন্দ্রের জন্য ব্যালট পেপারসহ সমস্ত সরঞ্জাম গ্রহণ করেন।

এ আসনে বিএনপি'র ধানের শীষ প্রতীকের এবিএম মোশাররফ হোসেন, ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের অধ্যাপক মোস্তাফিজুর রহমান এবং জামায়াত সমর্থিত জোটের খেলাফত মজলিসের দেয়াল ঘড়ি প্রতীকের ডা. জহির উদ্দিন আহমেদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ইলেকশন কমিশন সূত্র জানিয়েছে, কলাপাড়া উপজেলার ১২টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় মোট ভোটার সংখ্যা দুই লাখ চৌদ্দ হাজার ৪৮১ জন, যার মধ্যে পুরুষ ভোটার ১,০৮,৮৩৬ এবং মহিলা ভোটার ১,০৫,৬৪৫ জন। রাঙ্গাবালী উপজেলার ৫টি ইউনিয়নে ভোটার ৯৪,৮৬৪ জন, পুরুষ ভোটার ৪৭,৬৬১ এবং মহিলা ভোটার ৪৭,২০৩ জন।

নির্বাচনী প্রস্তুতি ও নিরাপত্তা নিশ্চিত করতে জেলার চারটি নির্বাচনী এলাকায় ২৬ প্লাটুন সেনাবাহিনী, ৭ প্লাটুন বিজিবি, ৬টি র‌্যাব টিম, বিপুলসংখ্যক আনসার ও কোস্টগার্ড সদস্য, দেড় হাজার পুলিশ এবং ৩০ জন ম্যাজিস্ট্রেট মোতায়েন রাখা হয়েছে।

২২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন