Latest

Country

বগুড়ায় সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা, ১৯০ কেন্দ্রে বিশেষ নিরাপত্তা

স্টাফ রিপোর্টার, বগুড়া
স্টাফ রিপোর্টার, বগুড়া

বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বগুড়া জেলাজুড়ে নেওয়া হয়েছে প্রযুক্তিনির্ভর কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

নির্বাচনী ইতিহাসে এবারই প্রথম জেলার ৯৮৩টি ভোটকেন্দ্রের প্রতিটিতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর মধ্যে ঝুঁকিপূর্ণ বিবেচনায় ১৯০টি কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ ঘোষণা করে সেখানে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করেছে প্রশাসন।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোটের দিন কেন্দ্রের প্রবেশপথ, ভোটারদের যাতায়াত এবং ভোটকক্ষের সার্বিক কার্যক্রম সার্বক্ষণিক ক্যামেরা নজরদারিতে থাকবে। কেন্দ্রের ভেতর-বাইরের প্রতিটি পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হবে। পাশাপাশি দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের বুকে ‘বডি অন ক্যামেরা’ সংযুক্ত করা হয়েছে, যাতে তাদের মাঠপর্যায়ের কার্যক্রমও রেকর্ড হয়।

ভোটকেন্দ্র থেকে ধারণ করা ভিডিও ফুটেজ তাৎক্ষণিকভাবে বগুড়া সদরে স্থাপিত মনিটরিং সেন্টারে পাঠানো হবে। সেখান থেকেই জেলার সামগ্রিক ভোট পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

সংশ্লিষ্টদের মতে, প্রযুক্তিনির্ভর এই নজরদারি ব্যবস্থা নির্বাচনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে। এতে ভোটারদের আস্থা বাড়ার পাশাপাশি অনিয়ম ও বিশৃঙ্খলার আশঙ্কাও কমবে। ইতোমধ্যে ভোটারদের মধ্যেও এ উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ করার প্রবণতা দেখা গেছে।

বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, 'ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রযুক্তির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি থাকবে, যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।'

 

২১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন