Latest

National

নির্বাচন ও গণভোটকে ঘিরে চার দিনের সরকারি ছুটি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬ ৩:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশজুড়ে শুরু হয়েছে টানা চার দিনের সরকারি ছুটি। বুধবার (১১ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এ ছুটি চলবে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। এ সময়ে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস-প্রতিষ্ঠান ও সংস্থাগুলো বন্ধ থাকবে।

এদিকে নির্বাচন ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের ছুটি মিলিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঁচ দিনের অবকাশ ঘোষণা করা হয়েছে। ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে এ ছুটি চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি ছুটি নির্ধারণ করা হয়েছে। এরপর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে সাপ্তাহিক ছুটি (শুক্রবার ও শনিবার) থাকায় ধারাবাহিক ছুটি তৈরি হয়েছে। এছাড়া ১৫ ফেব্রুয়ারি শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে ১১ ও ১২ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। শিল্পাঞ্চলে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটিও বহাল রাখা হয়েছে।

এ বিষয়ে গত ২৫ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ভোটগ্রহণের সুবিধার্থে দেশব্যাপী সরকারি ছুটি ঘোষণা এবং শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য বিশেষ ছুটি বহাল রাখার কথা জানানো হয়।

২৯৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন