Latest

Country

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬ ৬:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জাতীয় সংসদ নির্বাচনে ভোট নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার ফরিদপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে প্রস্তুত।

তিনি আরও বলেন, “ভোট কারচুপির কোনো আশঙ্কা নেই। কেউ যদি কোনোরকম কারচুপি দেখতে পান, তা আমাদের জানান, আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব। নির্বাচন হবে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে। এটি একটি বিশ্বাসযোগ্য নির্বাচন হবে।”

বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, “প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে এবং নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।”

২৫৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন