Latest

Country

প্রচারণার শেষ দিনে দুর্ঘটনায় আহত সিপিবি প্রার্থী, ভেঙেছে ডান পা

মুহাম্মদ নুরুন্নবী মুন্না ,মুন্সীগঞ্জ
মুহাম্মদ নুরুন্নবী মুন্না ,মুন্সীগঞ্জ

বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬ ৩:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জ-৩ (সদর–গজারিয়া) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত প্রার্থী শেখ মো. কামাল হোসেন দুর্ঘটনার শিকার হয়েছেন। নির্বাচনী প্রচারণার শেষ দিনে ঘটে যাওয়া ওই দুর্ঘটনায় তার ডান পা ভেঙে গেছে।

গত সোমবার বিকেলে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দি বাজারে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, প্রচারণা শেষে একটি দোকান থেকে সিঁড়ি বেয়ে নামার সময় হঠাৎ পা পিছলে পড়ে যান তিনি। এতে গুরুতরভাবে আহত হন প্রার্থী শেখ মো. কামাল হোসেন।

পরে তাকে চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য নারায়ণগঞ্জের একটি বেসরকারি হাসপাতাল ম্যাডিনোভায় নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর মঙ্গলবার দুপুরে চিকিৎসকরা নিশ্চিত করেন, তার ডান পা ভেঙে গেছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

জানা গেছে, শেখ মো. কামাল হোসেন দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ কিডনি ও হৃদ্‌রোগজনিত বিভিন্ন জটিলতায় ভুগছেন। এ অবস্থায় দুর্ঘটনাজনিত আঘাত তার শারীরিক অবস্থাকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে শেখ মো. কামাল হোসেন মুন্সীগঞ্জ-৩ আসনের ভোটারদের কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।

৩৬৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন