Latest

Country

নেত্রকোনায় নির্বাচন ও গণভোট নিয়ে প্রশাসন-সাংবাদিক মতবিনিময়

দেবল চন্দ্র দাস, নেত্রকোনা
দেবল চন্দ্র দাস, নেত্রকোনা

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
নেত্রকোনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন।

আজ (মঙ্গলবার) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। এতে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামান, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন এবং পুলিশ সুপার মো. তরিকুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মতবিনিময় সভায় আসন্ন নির্বাচনে ভোটগ্রহণ প্রক্রিয়া, আইনশৃঙ্খলা রক্ষা এবং নির্বাচনকালীন প্রশাসনিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা প্রশাসক নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।

সভায় জেলা ও উপজেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন এবং বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন।

২৪১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন