Latest

Country

তেঁতুলিয়ায় ট্রলির চাপায় ৫ বছরের শিশুর মৃত্যু

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এক মর্মান্তিক দুর্ঘটনায় ৫ বছর বয়সী মুনতাহা মিয়া মারা গেছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বুড়িমুটকি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুনতাহা ওই এলাকার মুসা মিয়ার কন্যা।

স্থানীয় সূত্র জানায়, সকালে মুসা মিয়া ট্রলি নিয়ে পাশের এলাকা থেকে বাঁশ নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে দুই সন্তান ট্রলিতে ওঠার ইচ্ছা প্রকাশ করলে মুসা মিয়া তাদের ট্রলিতে তুলে নেন। এরপর বাড়ির পথে একটি কালভার্টে ধাক্কা লাগার সময় মুনতাহা ট্রলি থেকে পড়ে যান এবং চাকার নিচে চাপা পড়েন। দ্রুত রক্তাক্ত অবস্থায় মুনতাহাকে তেঁতুলিয়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

২২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন