Latest

Country

বড়লেখায় সেনার নামে চাঁদা দাবির অভিযোগে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের তিন নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার

সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬ ৫:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় সেনাবাহিনীর নাম ব্যবহার করে এক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবি করার অভিযোগে তিন জন রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করেছে সেনা কর্তৃপক্ষ। পরে তাদের বড়লেখা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— বড়লেখা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক নজমুল ইসলাম (৪৬), সদর ইউনিয়ন যুবদল সদস্য সচিব আবু হানিফ জাকারিয়া (৩২) এবং স্বেচ্ছাসেবক দলের নেতা মো. রাজু আহমদ (২৭)। তারা উপজেলার গাজীটেকা এলাকার বাসিন্দা।

পুলিশ ও মামলার এজাহারের তথ্য অনুযায়ী, তালিমপুর ইউনিয়নের ব্যবসায়ী মো. সালমান হোসেনের বড় ভাই জাহাঙ্গীর আলমকে খুঁজে পাওয়া না যাওয়ায় গত ২ ফেব্রুয়ারি সেনাবাহিনী তাদের বাড়িতে অভিযান চালায়। পরের দিন অভিযুক্তরা জাহাঙ্গীর আলমের সঙ্গে দেখা করে সেনার সঙ্গে বিষয়টি সমাধান করতে সহায়তা করার কথা বলে তার কাছ থেকে ৩ লাখ টাকা দাবি করে।

এজাহারে উল্লেখ করা হয়, ৪ ফেব্রুয়ারি রাতে নজমুল ইসলাম হোয়াটসঅ্যাপ গ্রুপ কলের মাধ্যমে চাপ প্রয়োগ করে এবং পরের দিন ২ লাখ ৫০ হাজার টাকা পরিশোধের জন্য তাগিদ দেয়। ভুক্তভোগীর ভাই পুরো কথোপকথন রেকর্ড রাখেন। পরে বিষয়টি সেনাবাহিনীর দৃষ্টি আকর্ষণ করায় অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করা হয়।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান খান জানান, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

১১৪৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন