Latest

Country

কুড়িগ্রামে বিজয়ী হলে রাস্তার মোড়ে ফোন নম্বর দেয়ার ঘোষণা ড. আতিকের

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬ ১:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে কুড়িগ্রামের প্রতিটি রাস্তার মোড়ে নিজের মোবাইল ফোন নম্বর প্রদর্শনের ঘোষণা দিয়েছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুড়িগ্রামের রাজারহাট ইউনিয়নের পোদ্দারপাড়া এলাকায় আয়োজিত এক নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন। ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীক নিয়ে কুড়িগ্রাম-২ (সদর, রাজারহাট ও ফুলবাড়ী) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।

জনসভায় উপস্থিত ভোটাররা অভিযোগ করেন, অতীতে নির্বাচিত জনপ্রতিনিধিদের শুধু ভোটের সময়ই দেখা গেছে, এরপর আর সাধারণ মানুষের খোঁজ নেননি তারা। এ প্রসঙ্গে ড. আতিক মুজাহিদ বলেন, তিনি কুড়িগ্রামের মানুষের পাশে সব সময় থাকতে চান। জনগণ যেন যে কোনো মুহূর্তে সরাসরি তার সঙ্গে যোগাযোগ করতে পারে, সে লক্ষ্যেই প্রতিটি মোড়ে নিজের ফোন নম্বর টানিয়ে রাখার উদ্যোগ নেবেন বলে জানান তিনি।

তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দল কার্ডের লোভ দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করছে এবং অপরাজনীতিকে উৎসাহ দিচ্ছে। এই ধরণের রাজনীতি বন্ধ করার অঙ্গীকার করে তিনি বলেন, কুড়িগ্রামকে একটি কর্মসংস্থানমুখী জেলায় রূপান্তর করা হবে। কার্ড ও কম্বলের রাজনীতির মাধ্যমে জেলার মানুষকে আর পিছিয়ে রাখা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

স্বাস্থ্যখাত নিয়ে বক্তব্য রাখতে গিয়ে এনসিপির এই প্রার্থী বলেন, কুড়িগ্রামে ডাক্তাররা থাকতে চান না এবং ঢাকায় বদলির জন্য বিভিন্ন মহলের কাছে ধরনা দেন। এই ব্যবস্থার পরিবর্তন আনার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ঢাকায় ডাক্তার পাঠানোর প্রবণতা বন্ধ করে বরং দক্ষ ও ভালো চিকিৎসকদের কুড়িগ্রামে আনার উদ্যোগ নেওয়া হবে।

২৮৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন