Latest

Country

বেনাপোল বন্দরে বিজিবির অভিযানে মাদকসহ ভারতীয় ট্রাকচালক আটক

শেখ ফারহান‌ সাদাফ, বেনাপোল, যশোর‌
শেখ ফারহান‌ সাদাফ, বেনাপোল, যশোর‌

সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বেনাপোল বন্দরের কার্গোভেহিকেল টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে এক হাজার ৬০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ সময় মাদক বহনের অভিযোগে এক ভারতীয় ট্রাকচালককে আটক করা হয়।

রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি যশোর ৪৯ ব্যাটালিয়নের সদস্যরা একটি ভারতীয় পণ্যবাহী ট্রাকে তল্লাশি চালান। তল্লাশিকালে ট্রাকের চালকের সিটের নিচে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক ট্রাকচালকের নাম আনার গাজী। তিনি ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বঁনগা থানার মনিগ্রাম সুকপুর গ্রামের হাজরা গাজীর ছেলে।

বিজিবি যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, উদ্ধারকৃত মাদক ও আটক আসামিকে আইনগত প্রক্রিয়ার জন্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

২৬৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন