Latest

Country

শেরপুরে নির্বাচনী প্রস্তুতিমূলক আনসার–ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত

মহিউদ্দিন সোহেল, শেরপুর
মহিউদ্দিন সোহেল, শেরপুর

রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
শেরপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে শহরের অষ্টমীতলা আনসার ভিডিপি ক্যাম্পে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ময়মনসিংহ রেঞ্জের উপমহাপরিচালক কামরুন নাহার।


সমাবেশে তিনি বলেন, শেরপুর জেলায় বিভিন্ন ভোটকেন্দ্রে মোট ৩,৮৮৭ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আনসার সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য দায়িত্ব পালনকালে সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।


শেরপুর আনসার ও ভিডিপির ভারপ্রাপ্ত জেলা কমান্ড্যান্ট মো. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের পরিচালক সঞ্জয় চৌধুরী, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা এবং আনসার–ভিডিপি সদস্যরা।


সমাবেশে নির্বাচনী দায়িত্ব পালনে আইনশৃঙ্খলা রক্ষা, ভোটকেন্দ্রের নিরাপত্তা এবং নির্বাচন কমিশনের নির্দেশনা যথাযথভাবে অনুসরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

২৫৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন