Latest

Sports

বিশ্বকাপের উদ্বোধনী দিনে শেফার্ডের হ্যাটট্রিকে উড়ল স্কটল্যান্ড

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬ ২:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দিনেই দাপট দেখাল দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। কলকাতার ইডেন গার্ডেন্সে ফাঁকা গ্যালারির সামনে স্কটল্যান্ডকে ৩৫ রানে হারিয়ে আসর শুরু করেছে ক্যারিবীয়রা।

১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৪৭ রানেই গুটিয়ে যায় স্কটিশ ইনিংস। বল হাতে হ্যাটট্রিকসহ ৫ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন রোমারিও শেফার্ড।

তড়িঘড়ি করে বিশ্বকাপে অংশ নিতে আসা স্কটল্যান্ডের শুরুটা ভালো হয়নি। রান তাড়ায় নেমে দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট হারায় তারা। পাওয়ার প্লের মধ্যেই আরও দুই ব্যাটার ফিরে গেলে চাপে পড়ে ইউরোপের দলটি। ৩৭ রানে তিন উইকেট হারানোর পর রিচি বেরিংটন ও টম ব্রুস চতুর্থ উইকেটে ৭৮ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়েন। কিন্তু এই জুটি ভাঙতেই ধস নামে স্কটিশ ইনিংসে। ১৭তম ওভারে পরপর তিন বলে হ্যাটট্রিকসহ চার উইকেট তুলে নিয়ে মুহূর্তেই ম্যাচ শেষ করে দেন শেফার্ড। শুরুতে জর্জ মানসির উইকেটও ছিল তাঁর শিকারে। তিন ওভারে মাত্র ২০ রান দিয়ে ৫ উইকেট নিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় সেরা বোলিং রেকর্ড গড়েন তিনি। এটি বিশ্বকাপ ইতিহাসে দশম হ্যাটট্রিক; প্রথমটি করেছিলেন ব্রেট লি—২০০৭ সালে বাংলাদেশের বিপক্ষে।

এর আগে ব্যাট হাতে ওয়েস্ট ইন্ডিজকে বড় সংগ্রহ এনে দেন শিমরন হেটমায়ার। টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে মন্থর ছিল ক্যারিবীয়দের ইনিংস। পাওয়ার প্লেতে দুই ওপেনার ব্রেন্ডন কিং ও শাই হোপ তোলেন মাত্র ৩৩ রান। পরে এই দুজনের ৫৪ রানের জুটি ভাঙলেও রোভম্যান পাওয়েলকে সঙ্গে নিয়ে ঝড় তোলেন হেটমায়ার। ৩৭ বলে ৮১ রানের জুটি গড়েন তাঁরা। মাত্র ২২ বলে ফিফটি করে টি–টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়েন হেটমায়ার, ভেঙে দেন ক্রিস গেইলের ২০০৯ সালের রেকর্ড। শেষ পর্যন্ত ৬ ছক্কায় ৩৬ বলে ৬৪ রান করেন তিনি। পাওয়েল ২৪ ও রাদারফোর্ড ২৬ রান যোগ করে দলকে ১৮২ রানে পৌঁছে দেন।

বিধ্বংসী ব্যাটিংয়ের পাশাপাশি ম্যাচের গতিপথ বদলে দেওয়া পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরস্কার পান শিমরন হেটমায়ার।

সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৮২/৫
স্কটল্যান্ড: ১৮.৫ ওভারে ১৪৭
ফল: ওয়েস্ট ইন্ডিজের ৩৫ রানের জয়

৩২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Sports নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন