Latest

Country

নির্বাচিত হলে আধিপত্যকেন্দ্রিক বিরোধ চিরতরে বন্ধের প্রতিশ্রুতি খোকনের

শামীম মিয়া, নরসিংদী।
শামীম মিয়া, নরসিংদী।

রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬ ৪:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর আসনের ধানের শীষের প্রার্থী খায়রুল কবির খোকন বলেছেন, দীর্ঘদিন জবাবদিহিমূলক সরকার না থাকায় আলোকবালী এলাকায় মৌলিক অবকাঠামোগত উন্নয়ন হয়নি। নরসিংদীর সঙ্গে আলোকবালীর একমাত্র যোগাযোগ নৌপথ হলেও খননের নামে লুটপাটের কারণে জনগণ আজ চরম দুর্ভোগে রয়েছে।

তিনি বলেন, জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হলে আলোকবালীতে একটি সেতু নির্মাণকে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি নদী খনন করে নৌপথকে চলাচলের উপযোগী করা হবে। এছাড়া আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এলাকায় দীর্ঘদিন ধরে চলমান বিরোধ, দ্বন্দ্ব ও অস্থিতিশীলতা চিরতরে বন্ধ করা হবে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নরসিংদীর চরাঞ্চল আলোকবালীর আব্দুল মান্নান চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

উঠান বৈঠকে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক ভোটার উপস্থিত ছিলেন।

২৯৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন