Latest

Country

ধামরাইয়ে রাইস মিলে ডাকাতি: ৪ ডাকাত গ্রেফতার, উদ্ধার ৪৬২ বস্তা চাল

রাসেল হোসেন, ধামরাই
রাসেল হোসেন, ধামরাই

শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকার ধামরাই উপজেলার পৌরসভার আইঙ্গল এলাকায় অবস্থিত বিসমিল্লাহ অটো রাইস মিলে সংঘটিত ডাকাতির ঘটনায় চার ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতি হওয়া চালের মধ্যে ৪৬২ বস্তা চাল উদ্ধার করা হয়েছে।

শনিবার দুপুরে ধামরাই থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ঢাকা উত্তর ক্রাইম) আরাফাত হোসেন।

গ্রেফতারকৃতরা হলেন- জামালপুর জেলার বকশিগঞ্জ থানার সাধুরপাড়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে শাহাজল (৩০), গাজিপুর জেলার ফজল মিয়ার ছেলে ফারুক মিয়া (৪১) ও ফরহাদ মিয়া (৪৫) এবং ময়মনসিংহ জেলার ফুলপুর থানার আলমগীর মিয়া (৩০)।

পুলিশ জানায়, গত রোববার (২৫ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ৮-১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল মিলের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। তারা দেশীয় ধারালো অস্ত্রের মুখে নৈশ প্রহরীসহ চারজন কর্মচারীকে জিম্মি করে হাত-পা বেঁধে একটি কক্ষে আটকে রাখে। এরপর একটি ট্রাক মিলের ভেতরে ঢুকিয়ে ৬৩৩ বস্তা চাল লুট করে নিয়ে যায়।

ঘটনার পরপরই ধামরাই থানায় একটি মামলা দায়ের করা হয়। থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদার সার্বিক তত্ত্বাবধানে এবং তদন্ত কর্মকর্তা এসআই কাউসার সুলতানের নেতৃত্বে অভিযান শুরু করে পুলিশ। প্রথমে কেরানীগঞ্জ এলাকা থেকে ডাকাতিতে ব্যবহৃত ট্রাকটি উদ্ধার করা হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার প্রধান আসামি শাহাজলকে গ্রেফতার করা হয়।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে গাজিপুরের বিভিন্ন এলাকা থেকে বাকি তিনজনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের স্বীকারোক্তি অনুযায়ী পটুয়াখালী জেলার গলাচিপা থানার চর বিশ্বাস এলাকার একটি দোকান ও একটি পরিত্যক্ত ঘর থেকে ৪৬২ বস্তা চাল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ডাকাতির সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

৫১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন