Latest

Country

বাগমারায় ধানের শীষের পক্ষে বিএনপির পথসভা ও গণসংযোগ

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীর বাগমারায় ধানের শীষ প্রতীকের সমর্থনে নির্বাচনী প্রচার-প্রচারণা জোরদার করেছেন জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার ভবানীগঞ্জ পৌরসভায় দিনব্যাপী গণসংযোগ শেষে ২ নম্বর ওয়ার্ডে এক পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তারা ধানের শীষ প্রতীকের প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়ার পক্ষে ভোট প্রার্থনা করেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন। তিনি বলেন, জনগণের সমর্থন ও ভোটেই ধানের শীষের বিজয় নিশ্চিত হবে। গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বানও জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সৈয়দ মোহাম্মাদ মহসিন। পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন।

এদিকে একই দিনে ধানের শীষের পক্ষে গোয়ালকান্দি ইউনিয়নেও পৃথক প্রচার কার্যক্রম পরিচালনা করেন গোলাম মোস্তফা মামুনসহ দলীয় নেতাকর্মীরা। স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় ও লিফলেট বিতরণের মাধ্যমে তারা সমর্থন আদায়ে কাজ করেন।

২২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন