Latest

Country

দুর্গম চরাঞ্চলে নিরাপত্তা জোরদারে ফুলছড়িতে সেনাবাহিনীর মহড়া

কায়ছার প্লাবন, গাইবান্ধা
কায়ছার প্লাবন, গাইবান্ধা

শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার দুর্গম চরাঞ্চলে সেনাবাহিনীর উদ্যোগে একটি বিশেষ নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার জিগাবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে এ মহড়ার আয়োজন করা হয়। ৬৬ পদাতিক ডিভিশন, রংপুর সেনানিবাসের জিওসি মেজর জেনারেল কামরুল হাসানের দিকনির্দেশনায় পরিচালিত এই মহড়ায় সম্ভাব্য যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নেওয়া হয়।

মহড়ায় দেখানো হয়, দুর্গম চরাঞ্চলে হঠাৎ কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে কীভাবে হেলিকপ্টারের মাধ্যমে দ্রুত উদ্ধার ও সহায়তা কার্যক্রম পরিচালনা করা হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে।

এ সময় স্থানীয় ভোটার, পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত থেকে মহড়াটি প্রত্যক্ষ করেন। সংশ্লিষ্টরা জানান, নির্বাচনের সময় নিরাপত্তা ও দ্রুত সাড়া নিশ্চিত করতেই এ ধরনের প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

৩৫৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন