Latest

Country

উলিপুরে প্রচারণায় জোর, ডাক্তার আক্কাস আলী ভোট চাইলেন হাতপাখা মার্কায়

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
জাতীয় সংসদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, প্রার্থীদের প্রচারণাও ততই তীব্র হচ্ছে।

কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনে মোট ২৭ জন প্রার্থী সক্রিয় প্রচারণায় নিয়োজিত। কুড়িগ্রাম-১ আসনে ৬ জন, কুড়িগ্রাম-২ আসনে ৯ জন, কুড়িগ্রাম-৩ আসনে ৬ জন এবং কুড়িগ্রাম-৪ আসনে ৭ জন প্রার্থী ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন।

বিশেষ করে কুড়িগ্রাম-৩ উলিপুরে প্রচারণার চিত্র বেশ জমজমাট। স্থানীয় গণসংযোগে অংশ নিয়েছেন ইসলামী আন্দোলনের প্রার্থী ডাক্তার আক্কাস আলী। গতকাল তিনি গুনাইগাছ, তবকপুর, বুড়া-বুড়ি ও হাতিয়া ইউনিয়নে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন।

ডাক্তার আক্কাস আলী প্রতিশ্রুতি দেন, উলিপুরের নদী ভাঙন রোধ, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নে তিনি পরিকল্পিত উদ্যোগ নেবেন। এছাড়া এলাকার সার্বিক উন্নয়নে তিনি আজীবন উলিপুরবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখার অঙ্গীকার করেন। তিনি ভোটারদের কাছে হাতপাখা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

৩৫৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন