Latest

Country

বগুড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী আতিক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, বগুড়া
স্টাফ রিপোর্টার, বগুড়া

বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
বগুড়ার শাহজাহানপুর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর পরিচালিত বিশেষ অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আতিকুর রহমান আতিক (৩৫) নামে এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বুধবার আশেকপুর ইউনিয়নের শাবরুল বাগিনাপাড়া এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে সেনাবাহিনীর একটি বিশেষ দল। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ব্রিটিশ তৈরি রিভলবার, চার রাউন্ড তাজা গুলি, একটি খালি ম্যাগাজিন এবং শর্টগানের ১১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

এছাড়া অভিযানকালে নিষিদ্ধ ঘোষিত কোকেন, ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়েছে। একই সঙ্গে তার কাছ থেকে দুটি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত অস্ত্র ও মাদক সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানা যায়।

স্থানীয়দের অভিযোগ, আতিক দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, অস্ত্র ও মাদক ব্যবসাসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে একাধিক অভিযোগও রয়েছে।

গ্রেপ্তারকৃত আতিকুর রহমান আতিককে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

৩০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন