Latest

Country

কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বেলকুচিতে নারীদের ঝাড়ু মিছিল

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে নারীদের নিয়ে করা কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ঝাড়ু মিছিল করেছেন কর্মজীবী নারীরা।

বুধবার (দুপুর ১২টা) ‘কর্মজীবী সচেতন নারী সমাজ’-এর উদ্যোগে সোহাগপুর নূতনপাড়া আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এতে বিপুলসংখ্যক নারী অংশ নেন।

মিছিলে অংশগ্রহণকারীরা হাতে বিভিন্ন প্ল্যাকার্ড ও ঝাড়ু নিয়ে জামায়াত আমীরের বক্তব্যের প্রতিবাদে নানা স্লোগান দেন। এ সময় তারা কর্মজীবী নারীদের সম্মান ও অধিকার রক্ষার দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন, নারীরা সমাজ ও অর্থনীতির অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের বক্তব্যের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিবাদ গড়ে তোলার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তির শাস্তির দাবি জানান তারা।

প্রতিবাদকারীরা বলেন, নারীদের মর্যাদা ক্ষুণ্ন হলে তারা চুপ থাকবেন না; ভবিষ্যতেও এমন ঘটনার বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবেন।

৩২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন