Latest

Country

যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি নির্বাচনী নিরাপত্তায় মোতায়েন ১৮৩ প্লাটুন

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) ১৮৩ প্লাটুন মোতায়েন করেছে। আজ বুধবার (০৪ ফেব্রুয়ারী) গোপালগঞ্জে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী।

তিনি জানান, দক্ষিণ-পশ্চিম রিজিয়নের ১৮টি জেলার ১০৮টি উপজেলায় বিজিবি সদস্যরা নির্বাচনী কার্যক্রমের নিরাপত্তা নিশ্চিত করবেন।

তিনি বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ৯৩টি অস্থায়ী বেজ ক্যাম্প থেকে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবেন জওয়ানরা। বিশেষভাবে যশোর ব্যাটালিয়নের আওতাধীন ৩টি জেলার ১১টি সংসদীয় আসনে ৩১ প্লাটুন মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জ জেলায় ৮ প্লাটুন বিজিবি সদস্য নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকবে।

লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দেশের ৪,৪২৭ কিলোমিটার সীমান্ত সুরক্ষিত রেখে সারাদেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করবেন। নিরাপত্তা নিশ্চিত করতে ড্রোন, বডি ওর্ন ক্যামেরা এবং বিশেষায়িত ক-৯ ডগ স্কোয়াড সর্বদা প্রস্তুত থাকবে।

তিনি আরও উল্লেখ করেন, সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে সমন্বিতভাবে ‘রোবাস্ট পেট্রোল’ পরিচালনা করা হবে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় হেলিকপ্টার, কুইক রেসপন্স ফোর্স এবং র‍্যাপিড অ্যাকশন টিমও সদা প্রস্তুত থাকবে। বিজিবির মূল লক্ষ্য জনগণের আস্থা ও নিরাপত্তা নিশ্চিত করা।

২৯৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন