Latest

Country

মাদারীপুরে তরুণদের কর্মসংস্থানে ১০ প্রতিষ্ঠানের মেলায় অংশগ্রহণ

নজরুল ইসলাম পলাশ, মাদারীপুর
নজরুল ইসলাম পলাশ, মাদারীপুর

বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
মাদারীপুরে শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চাকরি মেলার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় পৌর শহরের মাদারীপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ মাঠে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়।

মেলায় স্থানীয় ও জাতীয় পর্যায়ের ১০টি প্রতিষ্ঠান স্টল স্থাপন করে। আগ্রহী প্রার্থীরা সরাসরি স্টলে উপস্থিত হয়ে জীবনবৃত্তান্ত (সিভি) জমা দিয়ে চাকরির আবেদন করার সুযোগ পান। এতে বিপুল সংখ্যক তরুণ-তরুণীর উপস্থিতি লক্ষ্য করা যায়।

চাকরি মেলার পাশাপাশি দক্ষতা উন্নয়ন বিষয়ক একটি সেমিনারের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, জেলার বেকার যুবকদের কর্মে নিয়োজিত করতে এমন উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। তারা মনে করেন, তরুণদের কর্মসংস্থান নিশ্চিত হলে সামাজিক নিরাপত্তা ও স্থিতিশীলতা আরও জোরদার হবে। পাশাপাশি বেসরকারি উদ্যোক্তা ও চাকরিদাতা প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে চাকরি প্রাপ্তির প্রক্রিয়া সহজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ আলেয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাদারীপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আব্দুর রহিম মোল্লা, নূরজাহান সেলিম নিরাময় হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম সারোয়ার এবং বিথী মিনিবাজারের পরিচালক মো. মাহবুব আলম।

এ সময় মাদারীপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের জেনারেল ইলেকট্রনিক্স বিভাগের চিফ ইন্সট্রাক্টর জাহাঙ্গীর আলম মূল প্রবন্ধ উপস্থাপন করেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকলে জেলার যুব সমাজের জন্য নতুন কর্মসংস্থানের দ্বার উন্মোচিত হবে।

২৭০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন