Latest

Country

নেত্রকোনার সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার

দেবল চন্দ্র দাস, নেত্রকোনা
দেবল চন্দ্র দাস, নেত্রকোনা

বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬ ৫:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এই অভিযান পরিচালনা করে। বিজিবি জানায়, বারমারী বিওপি’র সাত সদস্যের একটি বিশেষ টহল দল মাদকবিরোধী অভিযানে অংশ নেয়।

অভিযানকালে দুর্গাপুর উপজেলার ২ নম্বর দুর্গাপুর ইউনিয়নের উত্তর বারমারী এলাকায়, সীমান্তের মেইন পিলার ১১৬৩/৩-এস থেকে প্রায় সাড়ে তিনশ গজ বাংলাদেশের ভেতরে পরিত্যক্ত অবস্থায় মদের চালানটি পাওয়া যায়।

উদ্ধার করা মদের মধ্যে ২৫ বোতল ‘রয়্যাল স্ট্যাগ’ এবং ৪৮ বোতল ‘কিংফিশার’ ব্র্যান্ডের বোতল রয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মাদকদ্রব্য মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

৩১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) বলেন, উদ্ধারকৃত মাদকদ্রব্য নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক নিয়ন্ত্রণে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

৩৩৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন