Latest

Country

কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের কাশিয়ানী থানার একটি হত্যা মামলার পলাতক প্রধান দুই আসামিকে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

যৌথ অভিযানে রবিবার (১ ফেব্রুয়ারি) শাহবাগ থানার শিক্ষা ভবন মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ভাটিয়াপাড়া র‍্যাব-৬ ক্যাম্পের কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন কাশিয়ানী উপজেলার তারাইল গ্রামের ওলিয়ার রহমান কন্টুর ছেলে মো. মেজবাহ এবং একই গ্রামের মৃত শহিদ শেখের ছেলে মো. রফিজ শেখ।

র‍্যাব জানায়, গত বছরের ৩১ ডিসেম্বর বিকেলে তারাইল গ্রামে মো. মোকলেস মোল্লাকে পথরোধ করে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ১ জানুয়ারি নিহতের স্ত্রী বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে ছিল।

পরবর্তীতে প্রযুক্তিগত সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প ও র‍্যাব-৩ যৌথ অভিযান পরিচালনা করে ঢাকার শাহবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

২৫৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন