Latest

Country

নরসিংদীতে ৭শ' ইমামের অংশগ্রহণে গণভোট সচেতনতামূলক সম্মেলন

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নরসিংদীতে আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে প্রায় ৭০০ ইমামের অংশগ্রহণে এক ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে নরসিংদী সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের অডিটোরিয়ামে ইসলামিক ফাউন্ডেশন নরসিংদী জেলা এ সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে ইসলামিক ফাউন্ডেশন নরসিংদীর উপ-পরিচালক মো. নাজমুল হাছানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. সামসুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল ফারুক, সিভিল সার্জন ডা. সৈয়দ আমীরুল হক শামীম, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস, জেলা তথ্য কর্মকর্তা মো. ওবায়দুল কবির মোল্লা, জেলা গণগ্রন্থাগারের সিনিয়র লাইব্রেরিয়ান মো. সাইফুল ইসলাম লিমন, উপজেলা মসজিদের খতিব মুফতি আতিকুল্লাহ এবং ব্রাহ্মন্দী বায়তুল আমান মসজিদের ইমাম মাওলানা ওলিউল্লাহসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, ১২ ফেব্রুয়ারির গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে জনগণকে সঠিক ধারণা দেওয়া এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারা মসজিদভিত্তিক প্রচারণার মাধ্যমে গণভোটের তাৎপর্য, সুন্দর সমাজ ও রাষ্ট্র গঠনে ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করার আহ্বান জানান।

সম্মেলনে উপস্থিত ইমামরা জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক ভোট পরিবেশ তৈরিতে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

৩২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন