Latest

Country

পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
জাতীয় বেতন কমিশন ২০২৫-এর সুপারিশকৃত নবম পে স্কেল বাস্তবায়ন ও দ্রুত গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারীরা।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পঞ্চগড় চৌরঙ্গী মোড়ে গিয়ে অবস্থান কর্মসূচিতে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে চরম আর্থিক সংকটের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন চতুর্থ শ্রেণির কর্মচারীরা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে তাল মিলিয়ে জীবনযাপন করা তাদের জন্য ক্রমেই কঠিন হয়ে পড়ছে। দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি পঞ্চগড় জেলা শাখার সভাপতি নূরে আলম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমানসহ জেলার বিভিন্ন দপ্তরের চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারীরা।

২৫৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন