Latest

Country

জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল

জাকির মোস্তাফিজ মিলু, ঠাকুরগাঁও
জাকির মোস্তাফিজ মিলু, ঠাকুরগাঁও

সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণে বাধা দিতে চায় এবং তাদের ঘরে বসে থাকতে বাধ্য করার মানসিকতা লালন করে।

তিনি বলেন, নারীদের যদি ঘরে বসিয়ে রাখা হয়, তাহলে তারা জীবিকা নির্বাহ করবে কীভাবে-সে বিষয়ে কোনো বাস্তবসম্মত উত্তর জামায়াত দিতে পারেনি।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁও-১ আসনে নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, জামায়াতের পক্ষ থেকে গার্মেন্টস শ্রমিকদের দিনে মাত্র পাঁচ ঘণ্টা কাজ করানোর যে বক্তব্য দেওয়া হচ্ছে, তা জনগণকে বিভ্রান্ত করার শামিল। কোনো সরকারই মানুষকে ঘরে বসিয়ে খাওয়াবে না উল্লেখ করে তিনি এসব প্রতিশ্রুতিকে “মিথ্যা আশ্বাস” বলে আখ্যা দেন।

এ সময় জামায়াত আমিরের সাম্প্রতিক এক্স (সাবেক টুইটার) পোস্ট প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, যদি সেখানে নারীবিদ্বেষী মন্তব্য করে থাকেন, তাহলে তা সম্পূর্ণ অন্যায়। তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশে নারী ও পুরুষ সমানভাবে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ ও বিশ্বকে এগিয়ে নিয়ে যাবে। দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ নারী উল্লেখ করে তিনি বলেন, নারীরা পূর্ণ সমানাধিকার ও সম্মান পাওয়ার যোগ্য- যা জামায়াতে ইসলামী বিশ্বাস করে না।

তিনি আরও বলেন, বর্তমানে দেশে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হয়েছে। বিএনপি সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

জামায়াতে ইসলামীকে নিয়ে কঠোর সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, তারা বাংলাদেশকে এগিয়ে যেতে দিতে চায় না এবং দেশকে আফগানিস্তানের মতো একটি পিছিয়ে পড়া রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করছে।

এছাড়া তিনি অভিযোগ করেন, জামায়াত হিন্দু সম্প্রদায়কে হুমকি দিচ্ছে। তবে তিনি সংখ্যালঘুসহ সব নাগরিককে নির্ভয়ে ও সাহসের সঙ্গে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান। তার ভাষায়, 'প্রতিটি নাগরিকই এই দেশের মালিক।'

ভোটারদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, দেশের ভবিষ্যৎ এখন জনগণের হাতে। তাই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনো ভুল করা যাবে না।

২৪৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন