Latest

Country

শৈলকুপায় হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের দ্রুত বিচারের দাবি

এইচ এম ইমরান, ঝিনাইদহ
এইচ এম ইমরান, ঝিনাইদহ

সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬ ৮:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সাম্প্রতিক এক অতর্কিত হামলার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি-২০২৬) দুপুরে উপজেলার বিষ্ণুদিয়া গ্রামে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে ব্যানার ও ফেস্টুন হাতে শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। এসময় বক্তারা হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, দোষীদের আইনের আওতায় না আনলে এলাকায় শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন ইবি ছাত্রদলের সাবেক নেতা মোক্তার হোসেন, ফদিয়ার মেম্বারের বড় ভাই মশিয়ার রহমান, আহত জাহিদুলের মা রিজিয়া খাতুন, আহম্মদের মেয়ে আকলিমা খাতুন এবং সোহেলের ভাবি উর্মি খাতুনসহ আহতদের পরিবারের সদস্যরা। তারা অভিযোগ করেন, রাজনৈতিক বিরোধের জেরে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে।

বক্তারা আরও জানান, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি নিশ্চিত না করলে ভবিষ্যতে আরও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

জানা গেছে, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু জাহিদ চৌধুরী ও উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে সামাজিক বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় গত ১৯ জানুয়ারি সকালে আবু জাহিদ চৌধুরীর সমর্থকরা আবুল হোসেনের সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলায় জাহিদ, ফদিয়ার মেম্বার, আহম্মদ ও সোহেলসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

৪০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন