Latest

National

প্রথম নারী সভাপতি কানিজ মওলা

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬ ৫:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের এই সংগঠনের নতুন নেতৃত্ব নির্ধারণ করা হয় রোববার (২৫ জানুয়ারি) রাতে।

রাজধানীর বিয়াম ফাউন্ডেশন ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত অ্যাসোসিয়েশনের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় এজেন্ডাভিত্তিক আলোচনার পাশাপাশি নতুন কমিটি গঠন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিদায়ী সভাপতি নজরুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। পরে নতুন কমিটি গঠনের জন্য দায়িত্বপ্রাপ্ত সদস্যরা আলাদাভাবে বৈঠকে বসে আলোচনা করে সর্বসম্মতিক্রমে কমিটি ঘোষণা করেন।

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা। অ্যাসোসিয়েশনের ইতিহাসে তিনিই প্রথম নারী সভাপতি। মহাসচিব নির্বাচিত হয়েছেন পরিকল্পনা কমিশনের অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান মো. ফজলুর রহমান।

এ ছাড়া সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ফিরোজ সরকার এবং ঢাকার বিভাগীয় কমিশনার ও সাবেক সাধারণ সম্পাদক শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

উপ-কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. মনিরুজ্জামান মিঞা। যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব একেএম হাফিজুল্লাহ খান লিটন এবং অর্থ বিভাগের যুগ্মসচিব নুরজাহান খানম।

মোট ৫২ সদস্যবিশিষ্ট এ কমিটির অন্যান্য সদস্যদের নাম খুব শিগগিরই ঘোষণা করা হবে বলে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

২৬৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন