Latest

Country

কলাপাড়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে তরুণ মৎস্য ব্যবসায়ীর মৃত্যু

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী

শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬ ৬:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক তরুণ মৎস্য ব্যবসায়ী নিহত হয়েছেন।

শনিবার (সকাল ৭টা) কলাপাড়া–কুয়াকাটা মহাসড়কের নীলগঞ্জ ইউনিয়নের ছলিমপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম দিলীপ রায় (২৮)। তিনি নীলগঞ্জ ইউনিয়নের নেয়ামতপুর গ্রামের বাসিন্দা ও দেবেশ রায়ের ছেলে। জীবিকার তাগিদে তিনি মৎস্য ব্যবসার পাশাপাশি পিকআপচালক হিসেবেও কাজ করতেন।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে নিজ মোটরসাইকেল নিয়ে দিলীপ রায় বাড়ি থেকে কলাপাড়া চৌরাস্তা এলাকার মাছ বাজারের উদ্দেশ্যে রওনা দেন।

পথে ছলিমপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ‘সেভেন ডিলাক্স’ নামের একটি বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

২৪৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন