Latest

Country

মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে কুয়াকাটায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

এ এম মিজানুর রহমান বুুলেট,কলাপাড়া, পটুয়াখালী
এ এম মিজানুর রহমান বুুলেট,কলাপাড়া, পটুয়াখালী

সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬ ৮:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে করণীয় নির্ধারণ এবং তা কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে পটুয়াখালীর পর্যটন নগরী কুয়াকাটায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় কুয়াকাটার খান প্যালেসের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভাটির আয়োজন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়। এতে সহযোগিতা করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল।

সভায় বক্তারা বলেন, সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে মাধ্যমিক শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করা এখন অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের দক্ষ, সৃজনশীল ও নৈতিক মানবসম্পদে রূপান্তরের জন্য পাঠদান পদ্ধতির আধুনিকায়ন, শিক্ষক প্রশিক্ষণ জোরদার, প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা চালু এবং নৈতিক শিক্ষার সমন্বয় অপরিহার্য।

বক্তারা আরও বলেন, শ্রেণিকক্ষভিত্তিক পাঠদানের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম জোরদার করলে শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশ ঘটবে। এ লক্ষ্যে অভিভাবক, শিক্ষক ও শিক্ষা প্রশাসনের মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশালের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কমিটির আহ্বায়ক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক ড. মনজুর আহমেদ।

বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুব মোরশেদ, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের সাবেক চেয়ারম্যান প্রফেসর শাহেদা ইসলাম, শের-ই-বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শফিকুর রহমান এবং সাংবাদিক মো. মুসা মিয়া।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কলেজ পরিদর্শক প্রফেসর ড. জসিম উদ্দিন, বোর্ডের সচিব প্রফেসর মো. আবদুস সালাম, বিদ্যালয় পরিদর্শক মো. সাইফুর রহমান হাকলাদার, সিস্টেম অ্যানালিস্ট এফ. এম. শহীদুজ্জামান, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. কামরুজ্জামান কামাল, উপ-সচিব মো. আবুল বাসার হাওলাদার, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বরিশাল অঞ্চলের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন এবং কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউছার হামিদ।

সভায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ ধরনের মতবিনিময় সভার মাধ্যমে মাধ্যমিক শিক্ষার কাঙ্ক্ষিত গুণগত উন্নয়ন অর্জন সম্ভব হবে।

২০৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন