Latest

Country

আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আন্তর্জাতিক চাপ নেই : প্রেস সচিব

মনিরুজ্জামান পলাশ, ব্রাহ্মণবাড়িয়া
মনিরুজ্জামান পলাশ, ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬ ৩:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে আন্তর্জাতিক কোনো চাপ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম।

তিনি শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান।

শফিকুল আলম বলেন, 'এবারের নির্বাচন হবে এক অবাধ, সুষ্ঠু, সুন্দর এবং অংশগ্রহণমূলক নির্বাচন। সমস্ত প্রস্তুতিই সম্পন্ন হয়েছে। বিদেশি পর্যবেক্ষকরা ও এ নির্বাচনের জন্য আশাবাদী। তারা জানেন, এই সরকারের অধীনে একটি ভালো নির্বাচন সম্ভব।'

তিনি আরও বলেন, 'আওয়ামী লীগকে নিয়ে আন্তর্জাতিক মহলের কোনো চাপ নেই। বিগত সময়ে আওয়ামী লীগ যে ধরনের গুম, খুন এবং সন্ত্রাস সৃষ্টি করেছে, তা বিশ্বের মানুষ জানে। ফলে কেউ তাদের পক্ষে চাপ সৃষ্টি করছে না। আওয়ামী লীগ নিজেই ক্ষমা চাইতে বা সুযোগ নিতে ব্যর্থ হয়েছে।'

শফিকুল আলম বলেন, 'নির্বাচনকে ব্যাহত করার কোনো শক্তি নেই। আওয়ামী লীগ মূলত মানুষ হত্যা এবং অগ্নিসংযোগ করতে সক্ষম, নির্বাচনে বাধা দিতে নয়। তাদের মিছিলে জনগণের উপস্থিতি নেই। যারা দৌলত নিয়ে পালিয়েছেন, তারা জানে নেত্রী আর ফিরে আসবেন না, তাই তারা অন্য দিকে ব্যয় করছে।'

অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত, সাবেক সহসভাপতি মফিজুর রহমান লিমন প্রমুখ।

৩৯৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন