Latest

Country

শেরপুরে শিশু দৌড় প্রতিযোগিতা উপলক্ষে 'এইমস কিডস সিরিজ'র জার্সি উন্মোচন

স্টাফ রিপোর্টার, শেরপুর 
স্টাফ রিপোর্টার, শেরপুর 

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬ ৭:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
শেরপুরে শিশুদের দৌড় প্রতিযোগিতা উপলক্ষে ‘এইমস কিডস সিরিজ’-এর জার্সি উন্মোচন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে জার্সি উন্মোচন করা হয়।

সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরেন শেরপুর রানার্স কমিউনিটির প্রতিষ্ঠাতা ও রেস ডিরেক্টর মো. আল-আমিন সেলিম। তিনি জানান, শিশুদের জন্য আয়োজিত এই দৌড় প্রতিযোগিতায় ১০০ মিটার, ৫০০ মিটার ও ১ হাজার মিটার- এই তিনটি ক্যাটাগরিতে মোট ৬০০ জন শিশু অংশগ্রহণ করবে। শুক্রবার সকাল ৯টায় শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে প্রতিযোগিতা শুরু হবে। এর আগে সকাল সাড়ে ৬টায় অংশগ্রহণকারী শিশুদের মাঝে কিটব্যাগ বিতরণ করা হবে।

তিনি আরও বলেন, এসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল ম্যারাথন্স (এইমস)-এর সার্বিক তত্ত্বাবধানে এবং রানবাংলা ও শেরপুর রানার্স কমিউনিটির সহযোগিতায় স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উপলক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতীকীভাবে ৫৪ টাকা রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করে অনলাইন ও অফলাইনে নিবন্ধন সম্পন্ন করা হয়।

এই প্রতিযোগিতায় শেরপুর জেলার গারো পাহাড়ি এলাকার পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশু এবং হরিজন পল্লীর শিশুরাও অংশগ্রহণ করছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, কোষাধ্যক্ষ জুবাইদুল ইসলাম, প্রচার সম্পাদক জাহিদুল খান সৌরভসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও শেরপুর রানার্স কমিউনিটির সদস্যরা।

৪৪৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন