Latest

Country

মুরাদনগরে গরু ভাগাভাগি নিয়ে বিরোধে ছেলের হাতে বাবা নিহত

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা

মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬ ৪:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লার মুরাদনগর উপজেলায় গরু ভাগাভাগি ও হজের টাকা পরিশোধ সংক্রান্ত বিরোধের জেরে ছেলের হাতে বাবা নিহত হয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের সুবিলারচর (পূর্ব পাড়া) গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

নিহত সুরুজ মিয়া (৬৫) সুবিলারচর গ্রামের মৃত জাহেদ আলীর ছেলে। এ ঘটনায় তার বড় ছেলে ফয়েজ মিয়া (৩২) প্রধান অভিযুক্ত। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সুরুজ মিয়া জীবিত অবস্থায় তার তিন ছেলেকে আলাদাভাবে জমি বুঝিয়ে দেন। তবে তিনি শর্ত দেন, তার হজ পালনের জন্য নির্ধারিত টাকা পরিশোধের পর ছয়টি গরু তিন ভাইয়ের মধ্যে ভাগ করে দেওয়া হবে। সোমবার বিকেলে ওই শর্ত অমান্য করে বড় ছেলে ফয়েজ মিয়া গরু বিক্রির উদ্যোগ নিলে বাবা-ছেলের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে উত্তেজিত হয়ে ফয়েজ মিয়া কাঠের চেলি দিয়ে তার বাবার মাথায় একাধিক আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় সুরুজ মিয়া মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পর অভিযুক্ত ছেলে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করে মুরাদনগর থানায় নিয়ে আসে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান জামিল খান জানান, গরু ভাগাভাগি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

৩০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন