Latest

Country

জামালপুর কারাগারে শ্বাসকষ্টে সাজাপ্রাপ্ত আসামীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, জামালপুর
স্টাফ রিপোর্টার, জামালপুর

শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬ ৯:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুর জেলা কারাগারে শীতজনিত শ্বাসকষ্টে অসুস্থ হয়ে সুলতান শেখ (৪০) নামে এক সাজাপ্রাপ্ত আসামীর মৃত্যু হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে এই তথ্য নিশ্চিত করেন কারাগারের জেল সুপার মো. গোলাম দস্তগীর।

জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে সুলতান শেখ মারা যান। তিনি মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত ছিলেন। তার বাড়ি জামালপুরের ইসলামপুর উপজেলার নটারকান্দা এলাকায় এবং তিনি চটকু শেখের ছেলে।

জেল সুপার জানান, সুলতান শেখ দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট ও চর্মরোগে ভুগছিলেন। অসুস্থতার কারণে তাকে এর আগেও একাধিকবার জামালপুর সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছিল। শনিবার সকালে তীব্র শীতের কারণে তার শ্বাসকষ্ট হঠাৎ বেড়ে গেলে তাকে জরুরি ভিত্তিতে সদর হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

জেল কর্তৃপক্ষের মতে, সুলতান শেখের মৃত্যুর ঘটনা সম্পূর্ণভাবে স্বাভাবিক কারণে হয়েছে এবং স্বাস্থ্যগত সমস্যা ছিল মূল কারণ।

২৯৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন