Latest

Country

দৌলতপুর সীমান্তে শীতার্ত ও শিক্ষার্থীদের পাশে দাঁড়াল বিজিবি

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬ ৯:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তবর্তী এলাকায় শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মানবিক এই উদ্যোগের অংশ হিসেবে দুই শতাধিক দুস্থ মানুষকে কম্বল দেওয়া হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকার প্রায় আড়াইশো শিশুর মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ দৌলতপুর উপজেলা আশ্রয়ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থিত ক্রফোর্ট নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি। তিনি শীতার্তদের হাতে কম্বল এবং শিক্ষার্থীদের হাতে খাতা, পেন্সিলসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেন।

এসময় তিনি বলেন, “সীমান্ত রক্ষার পাশাপাশি বিজিবি সবসময় আর্তমানবতার সেবায় নিয়োজিত। শীতে অসহায় মানুষের কষ্ট কমানো এবং ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষার আলোয় আলোকিত করাই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।” তিনি আরও জানান, বিজিবির পক্ষ থেকে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও চালিয়ে যাওয়া হবে।

বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। স্থানীয়রা বিজিবির এই মানবিক সহায়তায় গভীর সন্তুষ্টি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা, মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি নিয়মিতভাবে সামাজিক ও মানবিক কার্যক্রমেও যুক্ত থাকে।

৪০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন