Latest

Country

শার্শায় ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান, জরিমানা আদায়

শেখ ফারহান‌ সাদাফ, বেনাপোল
শেখ ফারহান‌ সাদাফ, বেনাপোল

বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬ ১০:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকায় ভেজাল গুড় উৎপাদনের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে লক্ষ্য করে উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে মোট ৪২ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার দুপুরে ঘোষপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন, জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাকদুম।

ভেজাল গুড় উৎপাদনের দায়ে আলী আহম্মেদ (৬০) ও নয়ন মিয়া (৩৪) প্রত্যেককে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জাহাঙ্গীর ইলেকট্রনিক্স নামের একটি প্রতিষ্ঠান এলপিজি গ্যাস ক্রয়-বিক্রয়ের বৈধ রশিদ ও প্রয়োজনীয় কাগজপত্র না রাখায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে ভেজাল গুড় তৈরিতে ব্যবহৃত নকল খেজুরের গুড় এবং বিভিন্ন ধরনের কাঁচামাল জব্দ করা হয়। প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে যশোর অঞ্চলের ঐতিহ্যবাহী খেজুরের গুড়ের সুনাম ব্যবহার করে নকল খেজুর ও আখের গুড় উৎপাদন করে বাজারে সরবরাহ করছিল। গোপন সংবাদের ভিত্তিতে কারখানাগুলোতে অভিযান চালিয়ে এসব অনিয়মের সত্যতা পাওয়া গেছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাকদুম জানান, 'ভেজাল খাদ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। মানুষের জীবন নিয়ে কেউ ব্যবসা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।'

অভিযানে উপস্থিত ছিলেন যশোর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিনিধি সেলিমুজ্জামান, শার্শা উপজেলা স্যানিটারি অফিসার সেফালি খাতুনসহ অন্যান্য কর্মকর্তারা।

উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থ রক্ষায় ভেজালবিরোধী অভিযান নিয়মিতভাবে চলবে এবং এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।

৩৪৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন