Latest

Country

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন করে ৬৯ জন ডায়রিয়ায় আক্রান্ত

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬ ১০:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৯ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।

সিভিল সার্জন অফিসের প্রতিবেদনে জানানো হয়, এর মধ্যে জেলা হাসপাতালের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, গোমস্তাপুরে ৮ জন, নাচোলে ৫ জন এবং ভোলাহাটে ৮ জন রোগী ভর্তি হয়েছেন।

জেলা হাসপাতালের দৈনিক প্রতিবেদনে বলা হয়, হাসপাতালটিতে আগে থেকে ভর্তি ছিলেন ৬১ জন রোগী। নতুন ভর্তি ৪৫ জন এবং ৬১ জন ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৫ জন রোগী।

সিভিল সার্জন অফিস জনসাধারণকে সতর্ক থাকতে ও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য পরামর্শ দিয়েছে।

২৭২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন