Latest

Country

কুমিল্লা ১১ আসনে ডা. আবদুল্লাহ তাহেরের মনোনয়ন বৈধ, বাতিল ৩১টি

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা প্রতিনিধি

রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬ ১:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা জেলার ১১টি সংসদীয় আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। যাচাই-বাছাই শেষে মোট ১০৭ জন প্রার্থীর মধ্যে ৩১ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান শনিবার বিকেল পর্যন্ত এই যাচাই-বাছাই কার্যক্রম শেষ করেন।

এর মধ্যে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. আবদুল্লাহ মো. তাহেরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ফলে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ওই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।

রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, বাতিল হওয়া মনোনয়নপত্রগুলোর বেশিরভাগই ভোটার তালিকার ১ শতাংশ তথ্যের সঙ্গে অসামঞ্জস্যতা এবং মনোনয়নপত্রে স্বাক্ষরজনিত ত্রুটির কারণে বাতিল করা হয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান জানান, যেসব প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে তারা আগামী ৫ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আপিল করতে পারবেন।

৩১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন