Latest

Country

পাবনায় মনোনয়ন যাচাই শেষে দুই আওয়ামী লীগ নেতা আটক

স্টাফ রিপোর্টার, পাবনা
স্টাফ রিপোর্টার, পাবনা

শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬ ২:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাবনায় গোয়েন্দা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন— সাঁথিয়া পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম প্রামাণিক ওরফে মিরাজ চেয়ারম্যান এবং সাঁথিয়া পৌর শ্রমিক লীগের সভাপতি শাহীন হোসেন।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সাঁথিয়া ও বেড়া থানায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও পাবনা-১ (সাঁথিয়া–বেড়ার একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে অংশ নেন তারা। যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসকের কার্যালয় ত্যাগ করার সময় কার্যালয়ের সামন থেকেই ডিবি পুলিশ তাদের আটক করে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

২৬১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন