Latest

Country

নতুন বছরের প্রথম দিনে জয়পুরহাটের শিক্ষার্থীদের হাতে নতুন বই

আলমগীর চৌধুরী, জয়পুরহাট
আলমগীর চৌধুরী, জয়পুরহাট

বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬ ১০:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
জয়পুরহাটে বছরের প্রথম দিনেই শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে খুশির ঢেউ বয়ে দিয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে জেলা জুড়ে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক তুলে দেওয়া হয়।

শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে আনন্দিত হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে। জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) রুহুল আমিন জানান, প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে মোট ৩ লাখ ৬৯ হাজার বই বিতরণ করা হয়েছে। মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য মোট ১২ লাখ ৫৫ হাজার ৫৩টি বইয়ের চাহিদা থাকলেও বর্তমানে ১০ লাখ ৫১ হাজার ৭৬১টি বই বিতরণ করা হয়েছে। বাকি ২ লাখ ৩ হাজার ২৯২টি বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে শীঘ্রই।

জেলা শিক্ষা অফিসার বলেন, 'সব শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে দেওয়া আমাদের লক্ষ্য। বাকি থাকা বইগুলি যত দ্রুত সম্ভব বিতরণ করা হবে।'

৩১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন