Latest

National

নির্বাচনের আগে বিশ্ব ইজতেমা নয় : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫ ৫:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা আয়োজন করা হচ্ছে না।

নির্বাচন-পূর্ব সময়ে ওই এলাকায় কোনও ধরনের ধর্মীয় অনুষ্ঠান বা সমাবেশ না করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সাল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশের মহাপরিদর্শক (আইজি), গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি)সহ সংশ্লিষ্ট সব দপ্তরে চিঠি পাঠানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ করা হয়, মাদ্রাসা উলুমি দীনিয়া মালওয়ালী মসজিদের খতিব ও প্রিন্সিপাল এবং তাবলীগ জামাতের আহলে সুরার সদস্য মোহাম্মদ জুবায়ের টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে আগামী ২ থেকে ৪ জানুয়ারি ‘খুরুজের জোড়’ এবং ২২ থেকে ২৪ জানুয়ারি বিশ্ব ইজতেমা আয়োজনের অনুমতির জন্য আবেদন করেছিলেন।

তবে আবেদনের প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার স্বার্থে নির্বাচন-পূর্ব সময়ে উক্ত মাঠে ‘খুরুজের জোড়’ ও ‘বিশ্ব ইজতেমা-২০২৬’-সহ কোনও ধরনের অনুষ্ঠান বা সমাবেশ আয়োজন না করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।

৩৯৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন