Latest

Country

ঘন কুয়াশায় শিবালয়ের দুটি নৌরুটে ফেরি চলাচল বন্ধ

সাজিদুর রহমান রাসেল, মানিকগঞ্জ
সাজিদুর রহমান রাসেল, মানিকগঞ্জ

শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫ ৪:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
মানিকগঞ্জের শিবালয় উপজেলার গুরুত্বপূর্ণ নৌরুট পাটুরিয়া–দৌলতদিয়া ও আরিচা–কাজিরহাটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

দুর্ঘটনা এড়াতে শুক্রবার (২৬ ডিসেম্বর) মধ্যরাত থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, রাতের দিকে যমুনা ও পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব হঠাৎ বেড়ে যায়। ফলে নৌপথের মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে, যা নৌযান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

বিআইডব্লিউটিসির আরিচা–কাজিরহাট নৌরুটের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ জানান, রাত ১১টার দিকে যমুনা নদীতে কুয়াশা তীব্র আকার ধারণ করলে আরিচা–কাজিরহাট রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় ঘন কুয়াশার কারণে হামিদুর রহমান ও চিত্রা নামের দুটি ফেরি মাঝ নদীতে নোঙর করে রাখা হয়েছে।

অন্যদিকে, বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম আব্দুস সালাম জানান, রাত ১২টার দিকে পদ্মা নদীতে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটেও ফেরি সার্ভিস বন্ধ করা হয়। এতে যাত্রী ও যানবাহন বোঝাই অবস্থায় তিনটি ফেরি মাঝ নদীতে নোঙর করে রয়েছে।

কুয়াশার পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

২৭৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন