Latest

National

হাদি হত্যা মামলার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে: আসিফ নজরুল

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫ ৯:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

আজ (সোমবার) দুপুর ১টা ৫০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টে আসিফ নজরুল বলেন, দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২-এর ১০ ধারার বিধান অনুযায়ী পুলিশ প্রতিবেদন দাখিলের পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যেই এই হত্যা মামলার বিচার কার্যক্রম শেষ করা হবে।

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের মুখ ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে গুলি করে দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৩২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন