Latest

National

হাদির জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জনস্রোত

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫ ৭:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আহ্বায়ক শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে ঢল নেমেছে সর্বস্তরের মানুষের।

শনিবার সকাল থেকেই বিভিন্ন স্থান থেকে মিছিল এসে সেখানে সমবেত হতে থাকে।

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে দেখা যায়, একের পর এক মিছিল মানিক মিয়া অ্যাভিনিউয়ে প্রবেশ করছে। মিছিলগুলোতে অংশগ্রহণকারীরা ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’ এবং ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’- এমন স্লোগান দিচ্ছেন। জানাজাকে কেন্দ্র করে পুরো এলাকা শোক ও আবেগে ভারী হয়ে ওঠে।

জানাজা উপলক্ষে সংসদ ভবন এলাকা ও আশপাশে জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক টহল দিচ্ছেন।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, ডিএমপি কমিশনারের নির্দেশনায় পুরো এলাকায় কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। প্রায় এক হাজার পুলিশ সদস্যকে বডি ওর্ন ক্যামেরাসহ দায়িত্বে রাখা হয়েছে।

নিরাপত্তার অংশ হিসেবে মানিক মিয়া অ্যাভিনিউয়ে প্রবেশের প্রতিটি পয়েন্টে স্থাপন করা হয়েছে চেকপোস্ট। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, কোনো ব্যাগ কিংবা ভারী বস্তু নিয়ে অংশগ্রহণকারীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। পাশাপাশি পুরো এলাকায় ড্রোন ওড়ানো নিষিদ্ধ করা হয়েছে।

বিপুল জনসমাগমের কারণে সকাল ১০টা থেকে খেজুরবাগান ক্রসিং হয়ে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়। ট্রাফিক পুলিশ সাধারণ মানুষকে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তপশিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে শরিফ ওসমান বিন হাদিকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা। তিনি ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থীও ছিলেন।

গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার তিনি মৃত্যুবরণ করেন।

২৭৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন