Latest

Literature

অন্ধকারে বিলীন

লাকি জাদু
লাকি জাদু

শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫ ৫:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
নিরবে সয়ে যাওয়া জাতির পক্ষে
এক বলিষ্ঠ কণ্ঠস্বর,
সাহস-উদ্দীপ্ত ঝড়ের মতো
এসেছিল ক্ষণিকের তরে।

ভয়ের দেয়াল ভেঙে দিয়ে
জাগিয়েছিল ঘুমন্ত প্রাণ,
নিস্তব্ধ বুকে জ্বালিয়েছিল
প্রতিরোধের আগুন-গান।

আর কেউ শুনবে না—
যে কণ্ঠে সাহস আর প্রাণ ছিল,
সে কণ্ঠ আজ নীরব হয়ে গেল
অন্ধকারে বিলীন চিরতরে।

তবু তার বলা শব্দগুলো
হাওয়ায় হাওয়ায় ভাসবে,
নীরব জাতির গভীর বুকে
আর্তনাদ হয়ে বাজবে।

মহাকালের অন্তিম যাত্রায়
হে নির্ভীক নায়ক , তোমার
পদচিহ্ন রয়ে যাবে ইতিহাসের বুকে
ভয়ের শিকল ভেঙে শিখিয়েছিলে বলতে।

৩৭৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Literature নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন