National
চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে প্রসিকিউশন।
ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল
স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫ ৫:৫৯ অপরাহ্ন
শেয়ার করুন:
চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে প্রসিকিউশন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর রেজিস্ট্রারের কাছে এ অভিযোগপত্র জমা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।
মামলার অপর আসামিরা হলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলি আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান।
প্রসিকিউশন জানিয়েছে, এ সাতজনের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম সম্পন্ন হয়েছে। গত ৮ ডিসেম্বর তদন্ত শেষ হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
৪৮৩ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর