Latest

National

ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠাচ্ছে সরকার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫ ২:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ সোমবার দুপুরে তাকে সিঙ্গাপুর নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রোববার রাতে ‘চিফ অ্যাডভাইজার জিওবি’ নামের ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নির্দেশনায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বার্তায় উল্লেখ করা হয়, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জাফর এবং ওসমান হাদির ভাই ওমর বিন হাদির অংশগ্রহণে এক জরুরি কল কনফারেন্সে বিষয়টি চূড়ান্ত করা হয়।

এর আগে গত দুই দিন ধরে ওসমান হাদির চিকিৎসার সম্ভাব্যতা যাচাইয়ে সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার বিভিন্ন হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে সরকার। সর্বশেষ এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক দলের পরামর্শ এবং পরিবারের সদস্যদের মতামতের ভিত্তিতে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হলে তাকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান জানান, বর্তমানে ওসমান হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও গুরুতর। তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি বিভাগে নেওয়া হবে। প্রয়োজনীয় মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল ও ভ্রমণসংক্রান্ত সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

সরকার জানিয়েছে, ওসমান হাদির চিকিৎসা সংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে এবং তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে তার দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনা চেয়েছেন তিনি।

উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে চলন্ত রিকশায় থাকা অবস্থায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। মোটরসাইকেলে এসে হামলাকারীরা তাকে মাথায় গুলি করে পালিয়ে যায়। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার অবস্থা এখনো শঙ্কামুক্ত নয়।

২৩৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন