Latest

Country

টঙ্গীতে বিকাশ এজেন্টের বুকে গুলি করে ১৫ লাখ টাকা লুট

গাজীপুর প্রতিনিধি
গাজীপুর প্রতিনিধি

রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫ ৭:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
গাজীপুরের টঙ্গী এলাকায় বিকাশ এজেন্টের টাকা বহন করা ব্যক্তির ওপর সশস্ত্র হামলা চালিয়ে ১৫ লাখ ৭৭ হাজার টাকা লুট করা হয়েছে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আনারকলি রোড এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আরিফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান জানান, হামলাকারীরা তিনজন মোটরসাইকেলে করে এসে তাদের গতিরোধ করে। টাকা ভর্তি ব্যাগটি ছিনিয়ে নিতে গেলে বিক্রয় প্রতিনিধি আজাদ হোসেন ও আরিফ বাধা দেন। এ সময় আরিফকে বুকে গুলি এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যান।

আজাদ হোসেন সাংবাদিকদের জানান, তারা টঙ্গীবাজার ও আশপাশের বিকাশ এজেন্টের দোকান থেকে টাকা সংগ্রহ করে ‘জেএন্ডসন্স’ নামের অফিসে নিয়ে যাচ্ছিলেন।

ওসি মেহেদী হাসান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অপরাধীদের ধরতে অভিযান শুরু হয়েছে। আরিফের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে, আজাদকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

২৪১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন